দেড় বছর পর কাল সকাল ৮টায় খুলছে ঢাবির হল

০৪ অক্টোবর ২০২১, ১০:৪৫ AM
 ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

করোনা মহামারির দীর্ঘ দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর আবার প্রাণ ফিরেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। ধীরে ধীরে খুলছে বিশ্ববিদ্যালয়গুলোও। আগামীকাল খুলে দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। আগামীকাল ৫ অক্টোবর সকাল ৮টা থেকে থেকে নিজ নিজ হলে উঠতে পারবেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের আবাসিক হলে উঠার ব্যাপারে আগের সিদ্ধান্তই বহাল রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে আগামী ৫ অক্টোবর থেকে সব হলে শুধু অনার্স ৪র্থ বর্ষ এবং মাস্টার্সের আবাসিক শিক্ষার্থীরা উঠতে পারবেন।  

এর আগে এক বিজ্ঞপ্তিতে ঢাবি প্রশাসন জানায়, “পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, শুধু অনার্স ৪র্থ বর্ষ এবং মাস্টার্সের যে সকল আবাসিক শিক্ষার্থী অন্ততঃ ‘কোভিড-১৯’-এর প্রথম ডোজ টিকা নিয়েছে, তারা স্বাস্থ্যবিধি অনুসরণ করে টিকা গ্রহণের কার্ড/সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখিয়ে আগামী ৫ অক্টোবর সকাল ৮টা থেকে থেকে নিজ নিজ হলে উঠতে পারবে। 

তবে হল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যারা হলে প্রবেশ এবং অবস্থান করছে, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য কেন শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে না, এই মর্মে আগামী ৭ অক্টোবরের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

 

 

কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
  • ১৭ আগস্ট ২০২৬
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি
  • ১৭ আগস্ট ২০২৬
সরকারের ১৮০ দিন: শিক্ষায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন শিক্ষ…
  • ১৭ আগস্ট ২০২৬
দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
  • ১৭ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি ৭৪ ব…
  • ১৭ আগস্ট ২০২৬
‘কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা’
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage