রাবি ভর্তিযুদ্ধ আজ শুরু

ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত প্যারিস রোড (ভিডিও)

০৪ অক্টোবর ২০২১, ০৮:৩২ AM
ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা

ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা © টিডিসি ফটো

বহুল প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আজ সোমবার (৪ অক্টোবর)। সকাল সাড়ে ৯টায় তিন শিফটে অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ৪৫ হাজার শিক্ষার্থী। এদিকে, ভোর থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে ক্যাম্পাসের প্যারিস রোডসহ প্রধান সড়কগুলো।

এদিন প্রথম ধাপ শুরু হওয়া ১ ঘন্টার পরীক্ষা শেষ হবে সকাল সাড়ে ১০টায়। যেখানে বিজ্ঞানের গ্রুপ-১ এর ১০০০১ থেকে ২৪১৯৩ রোলধারী শিক্ষার্থীরা অংশ নেবেন। একই সঙ্গে পরীক্ষায় অংশ নিবেন নন-বিজ্ঞান গ্রুপ-১ এর ৭০০০১ থেকে ৭১৬১৬ রোলধারী শিক্ষার্থীরাও।

এছাড়া ‘সি’ ইউনিটের দ্বিতীয় ধাপের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। এই ধাপে পরীক্ষায় অংশ নেবেন বিজ্ঞানের গ্রুপ-২ এর ৩০০০১ থেকে ৪৪১৯৩ রোলধারী শিক্ষার্থীরা। তৃতীয় ধাপে পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়। এ ধাপে বিজ্ঞানের গ্রুপ-৩ এর ৫০০০১ থেকে ৬৪১৯২ রোলধারী শিক্ষার্থীরা অংশ নেবেন।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬