রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক এ এম মোশারফ হোসেন আর নেই

০৩ অক্টোবর ২০২১, ০৬:৪১ PM
প্রফেসর এ এম মোশারফ হোসেন

প্রফেসর এ এম মোশারফ হোসেন © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর এ এম মোশারফ হোসেন (৮০) মৃত্যুবরণ করেছেন। রবিবার (৩ অক্টোবর) দুপুর ১২:৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত বাধ্যর্কজনিত অসুস্থতায় ভুগছিলেন।

তাঁর মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পঠন-পাঠনে প্রফেসর মোশারফ হোসেনের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রফেসর মোশারফ হোসেন ১৯৩৯ সালে নওগাঁ শহরে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (সম্মান) ও এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৬৫ সালে একই বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ১৯৯৭ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি ২০০৪ সালে অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন। তাঁর বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। অধ্যাপনা ছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য, হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় সভাপতি, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ সদস্যসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও দুই পুত্রের জনক। তাঁর বড় ছেলে প্রফেসর ড. আশিক মোসাদ্দিক বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য এবং ছোট ছেলে তানজির মোসাব্বির লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক।

আজ বাদ মাগরিব বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে বিশ্ববিদ্যালয় গোরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি ৭৪ ব…
  • ১৭ আগস্ট ২০২৬
‘কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা’
  • ১৭ আগস্ট ২০২৬
স্বপ্ন থেকে সাফল্যে: পাবিপ্রবি নিয়ে উপাচার্যের আগামীর পরিকল…
  • ১৭ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
  • ১৭ আগস্ট ২০২৬
ব্যাংকিং খাতে খেলাপি ঋণ: সমস্যা ও উত্তরণের উপায়
  • ১৭ আগস্ট ২০২৬
বিদেশি শিক্ষার্থী আকর্ষণ করতে ভিসা পলিসি সহজ করা হচ্ছে
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage