রাত পেরোলেই রাবি ভর্তিযুদ্ধ, থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

০৩ অক্টোবর ২০২১, ০৩:০০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আজকের রাত পেরোলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তিযুদ্ধ —যা চার স্তরের প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থায় চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। এবছর তিনটি ইউনিটে অনুষ্ঠিত ভর্তি যুদ্ধে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩১ জন ভর্তিচ্ছু।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নিবন্ধিত শিক্ষার্থীদের এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার রোল নম্বর ও পরীক্ষা কক্ষের তথ্য জানানো হয়েছে। ফলে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা কক্ষে কেবল প্রবেশপত্র ও পরীক্ষা সংক্রান্ত উপকরণ ও কাগজপত্র ছাড়া অন্য কিছু যেমন, ইলেকট্রনিক যন্ত্র ইত্যাদি সাথে নেয়া যাবে না। এছাড়া অসদুপায় অবলম্বনসহ যেকোনো ধরনের অপরাধের বিচারে সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিন সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া প্রথম ধাপের পরীক্ষা শেষ হবে সকাল সাড়ে ১০টায়। যেখানে বিজ্ঞানের গ্রুপ-১ এর ১০০০১ থেকে ২৪১৯৩ রোলধারী শিক্ষার্থীরা অংশ নেবেন। একই সঙ্গে নন-বিজ্ঞান গ্রুপ-১ এর ৭০০০১ থেকে ৭১৬১৬ রোলধারী শিক্ষার্থী অংশ নেবে এই ইউনিটের পরীক্ষায়।

এছাড়া ‘সি’ ইউনিটের দ্বিতীয় ধাপের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। এই ধাপে পরীক্ষায় অংশ নেবেন বিজ্ঞানের গ্রুপ-২ এর ৩০০০১ থেকে ৪৪১৯৩ রোলধারী শিক্ষার্থীরা। তৃতীয় ধাপে পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়। এ ধাপে বিজ্ঞানের গ্রুপ-৩ এর ৫০০০১ থেকে ৬৪১৯২ রোলধারী শিক্ষার্থীরা অংশ নেবেন।

সার্বিক নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান জানান, পরীক্ষা সংক্রান্ত যেকোনো অপরাধ কঠোর হস্তে দমন করা হবে এবং সার্বক্ষণিক মোবাইল কোর্ট চালু থাকবে। এমনকি আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ মানসম্মত খাদ্য ও পানি সরবরাহ, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ, টয়লেট ব্যবস্থা, অতিথিদের বসার জায়গা, ট্রাফিক ব্যবস্থা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়াও খাবার স্টল, ইনফরমেশন বুথসহ সকল স্বেচ্ছাসেবক স্টল দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের এস্টেট দপ্তরে আবেদন সাপেক্ষে নির্ধারিত স্থানে স্টল দেয়ার পাশাপাশি সকল স্বেচ্ছাসেবক ও স্টল পরিচালকদের পরিচয়পত্র বহন করতে হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য প্রত্যেক ভবনের গেটে ডিজিটাল থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হবে এবং সকলের মাস্ক পরিধান নিশ্চিত করা হবে বরে জানান তিনি।

এ প্রশাসক আরো জানান, পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার জন্য ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পর্যাপ্ত চেয়ারের ব্যবস্থা থাকবে। জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার এবং রাজশাহী মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্স সেবা চালু থাকবে। খাদ্যের মান যাতে নিশ্চিত হয় এবং অতিরিক্ত মূল্য যাতে কেউ গ্রহণ করতে না পারে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সজাগ থাকবে।

এছাড়া শহরের দিক থেকে বিশ্ববিদ্যালয় অভিমুখে আগত সকল গাড়ি কাজলা গেট দিয়ে, কাটাখালী থেকে বিশ্ববিদ্যালয় অভিমুখে আগত সকল গাড়ি বিনোদপুর গেট দিয়ে প্রবেশ করবে এবং মেইন গেট দিয়ে বের হবে। চারুকলা গেট দিয়ে সকল প্রকার যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে। ফলে স্টেশন বাজার গেট দিয়ে গাড়ি প্রবেশ করে চারুকলা গেট দিয়ে বের হয়ে যেতে পারবে বলে জানান তিনি।

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর (মঙ্গলবার) পরীক্ষায় বসবেন ‘এ’ ইউনিটের ভর্তিচ্ছুরা। এই ইউনিটেরও পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটি ধাপে। বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সব বিভাগের শিক্ষার্থীরা এ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। সকাল ৯টা থেকে শুরু হয়ে ১০টায় শেষ হবে গ্রুপ-১ এর পরীক্ষা। এতে অংশ নেবেন ১০০০১ থেকে ২৪৫২০ রোলধারী শিক্ষার্থীরা।

একই ইউনিটের গ্রুপ-২ এর পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। এই গ্রুপে অংশ নেবেন ৩০০০১ থেকে ৪৪৫১৯ রোলধারী শিক্ষার্থীরা। এ ছাড়া গ্রুপ-৩ এর পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়। এই ধাপের পরীক্ষায় অংশ নেবেন ৫০০০১ থেকে ৬৪৫১৯ রোলধারীরা।

এছাড়া ৬ অক্টোবর (বুধবার) ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বাণিজ্য গ্রুপ-১ এর ১০০০১ থেকে ১৮৮১৮ পর্যন্ত এবং নন-বাণিজ্য গ্রুপ-১ এর ৫০০০১ থেকে ৫৭৪২০ রোলধারীরা পরীক্ষায় বসবে।

দ্বিতীয় ধাপে দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষায় বসবে বাণিজ্য গ্রুপ-২ এর ৩০০০১ থেকে ৩৮৮১৭ পর্যন্ত এবং নন বাণিজ্য গ্রুপ-২ এর ৭০০০১ থেকে ৭৭৪২০ রোলধারী শিক্ষার্থীরা।

এছাড়া তৃতীয় ধাপে বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষায় বসবে শুধু নন বাণিজ্য গ্রুপ-৩ এর ৯০০০১ থেকে ৯৭৪২০ রোলধারী পরীক্ষার্থীরা।

এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd  -এর admission মেন্যু এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ University of  Rajshahi-এ দেখা যাবে।



বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬