ঢাবির মেডিকেল সেন্টারে কাল থেকে দেয়া হবে করোনার টিকা

০৩ অক্টোবর ২০২১, ০১:৩১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্যে বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডাঃ মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে বিশেষ অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে করোনার টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল সোমবার (৪ অক্টোবর) সকাল ৯:৩০টায় ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করা হবে। টিকা কার্যক্রম ১৭ অক্টোবর রোববার পর্যন্ত চলবে। দ্বিতীয় পর্যায়ের (দ্বিতীয় ডোজ) টিকা ১ নভেম্বর থেকে প্রদান করা হবে।

উল্লেখ্য, অস্থায়ী ক্যাম্পে নিম্নলিখিত শর্তাবলিতে শুধুমাত্র সিনোফার্ম (ভেরোসেল) টিকা প্রদান করা হবে।
১। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা অন-স্পট নিবন্ধনের মাধ্যমে তৎক্ষণাৎ ১ম ডোজ টিকা গ্রহণ করতে পারবে। এনআইডি ছাড়া এই মুহুর্তে টিকা প্রদান করা সম্ভব হবে না বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

২। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত টিকাকেন্দ্রে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল/বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়/সরকারি কর্মচারি হাসপাতাল/শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট) নিবন্ধন করা সত্তে¡ও যারা এখনো টিকা গ্রহণ করতে পারেনি, তারা এনআইডি, শিক্ষার্থীর আইডি কার্ড এবং টিকাকার্ড প্রদর্শন করে অস্থায়ী টিকা কেন্দ্রে ১ম ডোজ টিকা গ্রহণ করতে পারবে।

৩। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত টিকাকেন্দ্রসমূহ ব্যতীত দেশের অন্য কোনো টিকাকেন্দ্রে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের সেখানেই টিকা গ্রহণ করতে হবে। তবে দ্রæত টিকাপ্রাপ্তির জন্য একটি তালিকা তৈরি করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সুতরাং তাদেরকে ক্যাম্পে সংরক্ষিত তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।

৪। যারা ইতোমধ্যে এক ডোজ টিকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত টিকাকেন্দ্রে নিয়েছে, মোবাইলে মেসেজ আসা সাপেক্ষে তারা একই টিকার (সিনোফার্ম) দ্বিতীয় ডোজ এই অস্থায়ী ক্যাম্প হতে গ্রহণ করতে পারবে।

৫। যেহেতু অন-স্পট নিবন্ধন করতে হলে অপেক্ষমান লাইনে থাকতে হবে, তাই টিকাকেন্দ্রে আগমনের পূর্বেই নিবন্ধন সম্পন্ন করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেককে নিজ নিজ এনআইডি ব্যবহার করে অনলাইনে সুরক্ষা ওয়েবসাইট/অ্যাপসে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার সময় জেলা: ঢাকা, উপজেলা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ওয়ার্ড-২১ এবং ‘যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক’ প্রদত্ত অপশনের যেকোনো কেন্দ্র বাছাই করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে এনআইডি, শিক্ষার্থীর আইডি এবং টিকাকার্ডটি সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডাঃ মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে এসে টিকা গ্রহণ করতে পারবে।

৬। যাদের এনআইডি’তে পেশা হিসেবে ‘ছাত্র’ নির্বাচন করা নেই, তাদের টিকাপ্রাপ্তি নিশ্চিত করার জন্য একটি তালিকা তৈরি করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হবে। সুতরাং উক্ত শিক্ষার্থীদের ক্যাম্পে সংরক্ষিত তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্যে পরামর্শ দেয়া যাচ্ছে।

 

কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
  • ১৭ আগস্ট ২০২৬
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি
  • ১৭ আগস্ট ২০২৬
সরকারের ১৮০ দিন: শিক্ষায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন শিক্ষ…
  • ১৭ আগস্ট ২০২৬
দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
  • ১৭ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি ৭৪ ব…
  • ১৭ আগস্ট ২০২৬
‘কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা’
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage