চবির ডেপুটি রেজিস্ট্রারের মাথা ফাটাল ‘মাদকাসক্ত’ সন্তান

০২ অক্টোবর ২০২১, ০৯:২০ PM

© সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেস শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জাফরুল আলম চৌধুরীকে মারধর করায় তার মাদকাসক্ত ছেলে মো. শাখাওয়াত শাহরিয়ার চৌধুরীকে (২৭) গ্রেফতার করেছে নগরীরর পাঁচলাইশ থানা পুলিশ। আজ শনিবার (২ অক্টোবর) ভোররাতে নগরের কাপাসগোলা রোডের আকবরশাহ্ লেইন থেকে  তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, নগরের পাঁচলাইশ থানাধীন কাপাসগোলা রোডের আকবরশাহ্ লেইনের বাসায় শুক্রবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেস শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জাফরুল আলম চৌধুরী বাথরুমে অজু করার সময় মাদকাসক্ত বড় ছেলে মো. শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী পূর্বের ন্যায় মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে কিল-ঘুষি ও লাথি মেরে বাথরুমে ফেলে দেয়। একপর্যায়ে চেয়ার দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায়। আহত অবস্থায় চিৎকার শুনে ছেলের মা ছুটে এলে তাকেও প্রাণনাশের হুমকি দেয় সন্তান।

মো. জাফরুল আলম চৌধুরীর ছোট ছেলে ও মেয়ে বাসায় এসে পিতাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। শনিবার (২ অক্টোবর) এ ব্যাপারে পাঁচলাইশ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, পিতাকে মারধরের ঘটনায় সন্তান শাখাওয়াত শাহরিয়ার চৌধুরীকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। মারধরের তার জড়িত থাকার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। মাদক সেবনের  টাকার জন্য পিতাকে মারধর করেছে বলে সে স্বীকার করেছে। 

কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
  • ১৭ আগস্ট ২০২৬
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি
  • ১৭ আগস্ট ২০২৬
সরকারের ১৮০ দিন: শিক্ষায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন শিক্ষ…
  • ১৭ আগস্ট ২০২৬
দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
  • ১৭ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি ৭৪ ব…
  • ১৭ আগস্ট ২০২৬
‘কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা’
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage