সীমিত পরিসরে ১৬ অক্টোবর থেকে চালু হবে চবি’র শাটল ট্রেন

০২ অক্টোবর ২০২১, ১২:১৫ PM
 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেন © ফাইল ছবি

আগামী ১৬ অক্টোবর থেকে সীমিত পরিসরে চলাচল করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেন। শনিবার (২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।

তিনি বলেন, আমরা রেলওয়েকে চিঠি দিয়েছি। আগামী ১৬ তারিখ থেকে শাটল চলবে। আপাতত শিডিউল সীমিত থাকবে। সকালে দুইটা এবং দুপুরে দুইটা। তারে কোনো ট্রেন থাকবে না।

ষোলশহর রেলস্টেশনের সহকারী মাস্টার তন্ময় মজুমদার বলেন, রেজিস্ট্রার স্যার একটা চিঠি দিয়েছেন। এটা এখনো ফাইনাল হয়নি। হয়তো এই সপ্তাহে ফাইনাল হবে। সকালে দুইটা ট্রেন চবি ক্যাম্পাসে যাবে। দুপুরে আবার এগুলো বটতলীর উদ্দেশ্যে রওনা করবে। রাতে আর কোনো ট্রেন নেই।

তিনি আরও বলেন, এগুলো সাময়িকভাবে চালু হচ্ছে। পরে হয়তো নিয়মিত শিডিউলে চলবে। সকালে ৮টা এবং ৯টার দিকে বটতলী স্টেশন থেকে যাত্রা করতে পারে ট্রেন দুটি।

গত বছর মার্চে করোনার প্রকোপ বাড়ায় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাটল চলাচলও বন্ধ হয়। দুই ধাপে সশরীরে পরীক্ষা শুরু হলেও শাটল চলাচল বন্ধই ছিলো।

তবে ঢাবি’র ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে ১ ও ২ অক্টোবর থেকে শাটলের ব্যবস্থা করেছে চবি প্রশাসন।

কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
  • ১৭ আগস্ট ২০২৬
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি
  • ১৭ আগস্ট ২০২৬
সরকারের ১৮০ দিন: শিক্ষায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন শিক্ষ…
  • ১৭ আগস্ট ২০২৬
দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
  • ১৭ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি ৭৪ ব…
  • ১৭ আগস্ট ২০২৬
‘কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা’
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage