ঢাবির শহীদুল্লাহ হলেও উঠে পড়লো শিক্ষার্থীরা

০২ অক্টোবর ২০২১, ১২:০৯ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলেও শিক্ষার্থীরা জোর করে প্রবেশ করেছে। শুক্রবার (০১ অক্টোবর) সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা হলে প্রবেশ করেন বলে জানা যায়। এ সময় হল প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেও তাদের হল থেকে বের করতে পারেনি।

শিক্ষার্থীরা জানান, তাঁরা আজকে বাসা-মেস ছেড়ে দিয়েছেন। চলতি মাসে তাদের অনেকেরই ফাইনাল পরীক্ষা। এখন তাঁরা কোথায় যাবেন? তাই হলে চলে এসেছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষার্থী বলেন, ‘স্যাররা বের করে দিতে চাইলে হল গেইটে তাবুতে থাকব। তারপরেও হল ছেড়ে যাব না।’ একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ৫ অক্টোবর হল খোলার সিদ্ধান্তকে অবিবেচনাপ্রসূত এবং শিক্ষার্থীদের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেন তাঁরা।

পড়ুন: তালা ভেঙে হলে উঠলো ঢাবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ অক্টোবর থেকে সব আবাসিক হল খুলে দেওয়া হবে। এক ডোজ টিকা নেওয়ার সনদ ও বৈধ কাগজপত্র দেখিয়ে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠতে পরবেন।

পড়ুন: তালা ভেঙে হলে প্রবেশ, ‘সমঝোতায়’ আনতে পারেননি প্রভোস্ট

শহীদুল্লাহ হলের প্রভোস্ট ড. মুহাম্মদ জাবেদ হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছি। তাদের কথা শোনার চেষ্টা করেছি। একাডেমিক কাউন্সিল ও প্রভোস্ট কমিটির সিদ্ধান্তের বাইরে গিয়ে আমাদের কাজ করা সম্ভব নয়৷ তবে যে সব শিক্ষার্থীর সমস্যা রয়েছে তাদের জন্য আমরা জরুরি ব্যবস্থা করব। এরই মধ্যে হলের হাউজ টিউটরদের সঙ্গে কথা বলেছি।

এর আগে, এদিন দুপুর ২টার দিকে তালা ভেঙে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। দীর্ঘক্ষণ শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করেও ‘সমঝোতায়’ আনতে পারেননি প্রভোস্ট অধ্যাপক ড. ইশতিয়াক এম সৈয়দ।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence