২০টি কুকুরকে বন্ধ্যাকরণ, ৫০টিকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা

০১ অক্টোবর ২০২১, ১১:১১ PM
২০টি কুকুরকে বন্ধ্যাকরণ, ৫০টিকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা

২০টি কুকুরকে বন্ধ্যাকরণ, ৫০টিকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন ডীপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের আয়োজনে প্রায় ৫০টি কুকুরকে ‘জলাতঙ্ক প্রতিষেধক টিকা’ প্রদান করা হয়েছে। এসময় আরও অন্তত ২০টি কুকুরকে বন্ধ্যাকরণ করা হয়। এতে সহায়তা দিয়েছে এগ্রোভেট বায়ো সলিউশন।

শুক্রবার (০২ অক্টোবর) সকাল সাড়ে নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গিয়ে কুকুরদের টিকা প্রদান করা হয়। এছাড়া অসুস্থ কুকুরদের বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এনে চিকিৎসা দেওয়া হয়। এ টিকাদান কার্যক্রম সন্ধ্যা পর্যন্ত চলে।

ডীপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে কুকুরগুলোকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করেছি। এছাড়া অসুস্থ কুকুরকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের জন্ম নিয়ন্ত্রণের জন্য স্থায়ী বন্ধ্যাকরণ করা হয়েছে। এর মাধ্যমে ক্যাম্পাসের কুকুরগুলো যেমন নিরাপদ পরিবেশ পাবে তেমনি নিরাপদ থাকবে শিক্ষার্থীরা।

পড়ুন: ঢাবিতে কুকুর আতঙ্ক, একদিনে আহত অন্তত ৫

তিনি আরো বলেন, ডীপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন সারাদেশব্যাপী কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার দুই বছরে সংগঠনটি নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাচ্ছে। সারাদেশে শত শত স্বেচ্ছাসেবী গড়ে তুলতে পেরেছে এবং তাদের মাধ্যমে কয়েক হাজার বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করতে পেরেছে।

এ সময় উপস্থিত ছিলেন পেট কেয়ার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এইচ ইমরান, এগ্রোভেট বায়ো সলিউশনের পরামর্শক সিফাত আরা খানম, বাংলাদেশ ভেটেরিনারী এন্ড পেট কেয়ার নেটওয়ার্কের (বিভিপিএন) পরামর্শক মোহায়মেনুল হক পাদ্ম ও বাংলাদেশ ভেটেরিনারী পোস্ট গ্রাজুয়েট ট্রেইনিং ইনস্টিটিউটের ট্রেইনিং এন্ড ক্লিনিক্যাল সার্ভিসের পরিচালক শেখ মাসুদুর রহমান ও প্রভাষক মো. মনিরুল ইসলাম।

এছাড়া ডীপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শুভ শর্মা, সহ সাধারণ সম্পাদক আলকামা আজাদ, প্রচার সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া, কোষাধ্যক্ষ তামান্না বিনতে ফারুক, যুগ্ম কোষাধ্যক্ষ গোবিন্দ সাহা (প্লাবন), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তামান্না ইসরাত মীম প্রমুখ উপস্থিত ছিলেন।

কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
  • ১৭ আগস্ট ২০২৬
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি
  • ১৭ আগস্ট ২০২৬
সরকারের ১৮০ দিন: শিক্ষায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন শিক্ষ…
  • ১৭ আগস্ট ২০২৬
দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
  • ১৭ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি ৭৪ ব…
  • ১৭ আগস্ট ২০২৬
‘কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা’
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage