ঢাকা বিশ্ববিদ্যালয়

তালা ভেঙে হলে প্রবেশ, ‘সমঝোতায়’ আনতে পারেননি প্রভোস্ট

০১ অক্টোবর ২০২১, ০৭:২৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল © সংগৃহীত

আগামী ৫ অক্টোবর থেকে আবাসিক হল খোলার কথা থাকলেও আজ শুক্রবার (১ অক্টোবর) দুপুরে তালা ভেঙে ঢুকে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষার্থীদের একদল শিক্ষার্থী। হল প্রশাসনের পক্ষ থেকে তাদের হল ত্যাগ করার অনুরোধ জানালেও তাতে তারা কর্ণপাত করেননি। অনদিকে, দীর্ঘক্ষণ শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করেও ‘সমঝোতায়’ আনতে পারেননি প্রভোস্ট অধ্যাপক ড. ইশতিয়াক এম সৈয়দ।

শিক্ষার্থীদের সঙ্গে আলাপের পর তিনি জানান, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদের জানিয়েছি, তারা যেন হলে না থাকে। একাডেমিক কাউন্সিল ও প্রভোস্ট কমিটিতে যে সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ের ওপর আমরা এখনো রয়েছি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন কোন সিদ্ধান্ত দিলে সে সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো। 

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া বলেন, অমর একুশে হলের প্রভোস্ট ড. ইশতিয়াক এম সৈয়দ আমাকে অনুরোধ করলে আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যাই। তাঁদের ৫ অক্টোবরের আগে হলে না ওঠার জন্য অনুরোধ জানাই। কিন্তু তাঁরা হল থেকে চলে যেতে অস্বীকৃতি জানিয়েছে। 

হলের শিক্ষার্থীরা জানান, আমরা আমাদের মেস ছেড়ে দিয়েছি। এ মাসের এক্সট্রা পাঁচ দিন মেসে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রশাসন হল থেকে বের করতে জোর করলে আপনারা কী করবেন জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, আমরা প্রভোস্ট স্যারকে বলব-আমাদের পাঁচ দিন হলের বাইরে থাকার ব্যবস্থা করুন। কারণ পাঁচ দিনের জন্য মেসে পুরো মাসের ভাড়া দেওয়া লাগবে।

গত ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় হওয়া সিদ্ধান্ত অনুযায়ী, অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের আগামী ৫ অক্টোবর সকাল ৮টা থেকে আবাসিক হলে তোলা হবে। দেশে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর গত বছরের ২০ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে হলগুলো বন্ধই আছে।

কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
  • ১৭ আগস্ট ২০২৬
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি
  • ১৭ আগস্ট ২০২৬
সরকারের ১৮০ দিন: শিক্ষায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন শিক্ষ…
  • ১৭ আগস্ট ২০২৬
দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
  • ১৭ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি ৭৪ ব…
  • ১৭ আগস্ট ২০২৬
‘কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা’
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage