রাবি ভর্তি পরীক্ষা: জালিয়াতি-প্রতারণা কঠোরভাবে দমনের ঘোষণা

০১ অক্টোবর ২০২১, ০৪:৫৪ PM
রাবি ভর্তি পরীক্ষা শুরু ৪ অক্টোবর

রাবি ভর্তি পরীক্ষা শুরু ৪ অক্টোবর © প্রতীকী ছবি

আগামী ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা। বিভিন্ন ইউনিটের এই পরীক্ষা চলবে ৬ অক্টোবর পর্যন্ত। এই পরীক্ষা উপলক্ষে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও প্রতারণামূলক যেকোন কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত ওই সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, পরীক্ষা চলাকালীন পরীক্ষা কক্ষসহ সারা ক্যাম্পাস বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকবে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা সংক্রান্ত যে কোনো অপরাধ, যেমন, অসদুপায় অবলম্বন, ওএমআর শিট পরিবর্তন, ভুয়া ও ভাড়াটে পরীক্ষার্থী নিয়োজিত করা, পরীক্ষায় সহায়তা করা ও সহায়তাগ্রহণ, প্রতারণা ও জালিয়াতি, দালালি, আর্থিক লেনদেন অথবা সংশ্লিষ্ট যে কোনো অপরাধ কঠোরভাবে দমন করা হবে। এ জাতীয় অপরাধের বিচারে ভ্রাম্যমান আদালত সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। ভর্তিকৃত কোনো ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে ভবিষ্যতেও যদি এই ধরণের অপরাধ প্রমাণিত হয় তবে তার ভর্তি বাতিল করা হবে। এ বিষয়ে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেয়া যাচ্ছে।

“কেউ শৃঙ্খলাভঙ্গসহ উপরিউক্ত অনিয়মের সন্ধান পেলে দ্রুত নিচে উল্লেখিত ফোন নম্বরে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা যাচ্ছে। প্রক্টর, রাবি : ০১৭১১-৫৭৪৮৬৩; ভারপ্রাপ্ত কর্মকর্তা, মতিহার থানা : ০১৩২০-০৬১৬২৩।”

কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
  • ১৭ আগস্ট ২০২৬
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি
  • ১৭ আগস্ট ২০২৬
সরকারের ১৮০ দিন: শিক্ষায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন শিক্ষ…
  • ১৭ আগস্ট ২০২৬
দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
  • ১৭ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি ৭৪ ব…
  • ১৭ আগস্ট ২০২৬
‘কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা’
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage