রাবিতে অনুষ্ঠিত ঢাবির ক ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৪ শতাংশ

০১ অক্টোবর ২০২১, ০৩:৩৮ PM
রাবিতে অনুষ্ঠিত ঢাবির ক ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৪ শতাংশ

রাবিতে অনুষ্ঠিত ঢাবির ক ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৪ শতাংশ © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৪ শতাংশ। শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে এ পরীক্ষা অনুুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ও ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক একরামুল হামিদ বলেন, প্রথমদিনে মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ হাজার ৯৮ জন। এরমধ্যে উপস্থিত ছিলেন ১১ হাজার ৮৫০ জন। আর দুই হাজার ২৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৮৪ দশমিক শূন্য ৫ শতাংশ। পরীক্ষা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শনিবার (২ অক্টোবর) একই সময়ে ‘খ’ ইউনিটের পরীক্ষা অনষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নেবেন ছয় হাজার ৩৭১ জন ভর্তিচ্ছু।

বিশ্ববিদ্যালয় সূত্র আরও জানায়, ৯ অক্টোবর ‘চ’ এবং ২২ ও ২৩ অক্টোবর যথাক্রমে ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গ ইউনিটে এক হাজার ৮২৪ জন ও ঘ ইউনিটে ১২ হাজার ১ জন শিক্ষার্থী অংশ নেবেন।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬