শেষ হলো ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা, প্রশ্নপত্রে সন্তুষ্ট শিক্ষার্থীরা

০১ অক্টোবর ২০২১, ০২:৪০ PM
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুক্রবার (১লা অক্টোবর) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

এবার প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রাজধানীসহ দেশের অন্য ৭টি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মিহির লাল সাহা, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ সংশ্লিষ্টরা কার্জন হল পরীক্ষা কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, আমরা পরীক্ষার হল প‌রিদর্শন করলাম। ক‌য়েকজন শিক্ষার্থীর সাথেও কথা ব‌লে‌ছি । শিক্ষার্থীরা বলল, প্রশ্নের গুণগত মান ভাল । প্রশ্নে কোন ভুলভ্রা‌ন্তি এখনো তাদের চোখে পড়েনি।

প্রশ্নফাঁসের গুজব প্রসঙ্গে তিনি বলেন, যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের কথা বলা হচ্ছে সেটি গুজব। গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যবস্থা নিচ্ছেন। আমাদের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে হচ্ছে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন উপাচার্য। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা প্রদানের জন্য তিনি সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

এদিকে, প্রশ্নপত্রের গুনগত মান ভাল হয়েছে বলে জানিয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তবে, সময়ের অভাবে অনেক শিক্ষার্থী লিখিত অংশে ভাল করতে পারেনি।

পরীক্ষা শেষে প্রশ্নপত্রের মান প্রসঙ্গে জানতে চাইলে রাজধানীর উত্তরা থেকে আসা শিক্ষার্থী মেহেরিন আফরিন বলেন, পরীক্ষা ভাল হয়েছে। প্রশ্নও স্ট্যান্ডার্ড হয়েছে।

গাজিপুর থেকে আসা শাহেদ বলেন, প্রশ্নের মান ভালো হয়েছে। তবে লিখিত পরীক্ষার জন্য আরও একটু সময় পেলে ভালো হতো। অনেকে সময়ের জন্য লিখতে পারেনি।

উল্লেখ্য, এ বছর ‘ক’ ইউনিটে এক হাজার ৮১৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১,১৭,৯৫৭জন।

রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭৯টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
আমির হামজার ওয়াজ-খুতবা নিষিদ্ধের দাবি তুললেন রাশেদ খাঁন
  • ১৮ আগস্ট ২০২৬
কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
  • ১৭ আগস্ট ২০২৬
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage