পরীক্ষায় কোনো দুর্ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি: ঢাবি প্রক্টর

০১ অক্টোবর ২০২১, ১২:৫৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ভর্তিচ্ছুরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ভর্তিচ্ছুরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী।

শুক্রবার (১ অক্টোবর) দুপুরে পরীক্ষা অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের তিনি বলেন, সারাদেশের সব কেন্দ্রর প্রাপ্ত তথ্য অনুযায়ী সুষ্ঠু এবং সুন্দর পরীক্ষা হয়েছে। কোন দুর্ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি।

এবারই প্রথমবারের মতো ঢাকাসহ রাজধানীর বাইরেও অনুষ্ঠিত হয়েছে ভর্তি পরীক্ষা। রাজধানীর বাইরে পরীক্ষা হওয়া নিয়ে অনেকেই নিরাপত্তার বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা তারা রেখেছেন।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন কেন্দ্র ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছেন, এমন পরীক্ষা দেশের ইতিহাসে আগে কখনও হয়নি।

প্রক্টর গোলাম বলেন, আপনারা জানেন কলা ভবন এলাকা সবচেয়ে ব্যস্ততম জায়গা, কিন্তু সবচেয়ে নীরবতায় ও ডিসিপ্লিনে এখানে পরীক্ষা দিচ্ছে।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬