চবি ক্যাম্পাস থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার

৩০ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫১ PM
উদ্ধারকৃত হরিণের মাংস

উদ্ধারকৃত হরিণের মাংস © ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জারুলতলার সামনে থেকে এ মাংসগুলো উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঘটনার প্রতক্ষ্যদর্শী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রমজান হোসেন অপু বলেন, কলা ঝুপড়ির পেছনের দিক থেকে ঝুড়িতে শসা নিয়ে আসছিল দু'জন। আমি শসা কিনতে চাই।তারপর তারা বলে এগুলো বিক্রি করা যাবে না। কারণ জানতে চাইলে সে তড়িঘড়ি করে স্থান ত্যাগ করার চেষ্টা করে। পরবর্তীতে আচরণ দেখে সন্দেহ হওয়াতে আমি তাদেরকে আটকাই। পরে দেখা যায় ঝুড়িতে শসার নিচে হরিণের মাংস। এসময় কিছু বলার আগেই তারা মাংস রেখে পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, খবর পেয়ে আমরা ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছি। কারা জড়িত আছে বিষয়টি আমরা দেখছি।।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬