জাবির সাবেক অধ্যাপক আজহারুল মারা গেছেন

৩০ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫১ PM
অধ্যাপক এস এম আজহারুল ইসলাম

অধ্যাপক এস এম আজহারুল ইসলাম © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এস এম আজহারুল ইসলাম (৬৮) ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জাবির জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মহিউদ্দিন সুমন এ তথ্য জানান।

তিনি বলেন, অধ্যাপক এসএম আজহারুল ইসলাম দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। সর্বশেষ তিনি দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই চিকিৎসধীন অবস্থায় গতকাল ২৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

অধ্যাপক আজহারুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, এস এম আজহার জাবির প্রাক্তন ছাত্র এবং শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের সব উন্নয়নের অংশীদার ছিলেন। পদার্থবিজ্ঞানে তার জ্ঞান শিক্ষার্থী ও গবেষকদের সমৃদ্ধ করেছিল।

এস এম আজহারুল ইসলাম ১৯৭৮ সালে জাবির পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন। এরপর ১৯৮৪ সালে সহকারী অধ্যাপক, ১৯৮৮ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৯৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ২০২০ সালের জুনে অবসর গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
আমির হামজার ওয়াজ-খুতবা নিষিদ্ধের দাবি তুললেন রাশেদ খাঁন
  • ১৮ আগস্ট ২০২৬
কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
  • ১৭ আগস্ট ২০২৬
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage