ভর্তিচ্ছু ছাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে রাবি

৩০ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৫ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু ছাত্রীদের আবাসিক হলে অবস্থান করতে জরুরি নির্দেশনা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ কর হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তিচ্ছু ছাত্রীদের মধ্যে যারা আবাসিক হলে অবস্থান করতে আগ্রহী তাদের ঘুমানোর জন্য নিজস্ব চাদর, বালিশ ইত্যাদি সঙ্গে নিয়ে আসতে হবে। তাদের নিরাপত্তায় মহিলা পুলিশ মোতায়ন করা হবে।

আগামী ৪, ৫ এবং ৬ অক্টোবর রাবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভর্তিচ্ছুদের মধ্যে শুধু ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলসমূহের কমন স্পেস যেমন- ওয়েটিং রুম, হল রুম, নামাজ ঘর, টিভি রুম ইত্যাদি জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে। অন্তত ৩০০ ছাত্রীর থাকার ব্যবস্থা করার ঘোষণা দেওয়া হয়েছে। তবে হলে অবস্থানে আগ্রহী ভর্তিচ্ছু ছাত্রীদের সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে হলে প্রবেশ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্রীর সঙ্গে কোনো অভিভাবক বা হলের আবাসিক কোনো ছাত্রী অবস্থঅন করতে পারবে না। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হলে প্রবেশের সময় হল গেটে ভর্তিচ্ছু ছাত্রীর ভর্তি পরীক্ষার যে কোন একটি প্রবেশপত্র দেখাতে হবে এবং প্রবেশপত্রের একটি অতিরিক্ত কপি সঙ্গে রাখা একান্ত আবশ্যক। তবে হলে অবস্থানের সময় গুরুত্বপূর্ণ জিনিসপত্র যেমন- মোবাইল ফোন, টাকা-পয়সা, প্রয়োজনীয় কাগজপত্র নিজ দায়িত্বে সংরক্ষণ করতে বলা হয়েছে।

তবে হলে অবস্থানের জন্য আগ্রহী ছাত্রীদেরকে নিম্নোক্ত মোবাইল/টেলিফোন নম্বরসমূহে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফোন করে বুকিং দিতে বলা হয়েছে।

মন্নুজান হল (০১৭২৫-৯০৭৩৪৩, ০১৭৫২-১২৭১২৮),
রোকেয়া হল (০১৭১৬-১০৫৫০৩, ০১৭১২-১৪৪২৬৬),
তাপসী রাবেয়া হল (০১৭৯৮-৭৮৬৬৬৬, শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্রীদের জন্য),
বেগম খালেদা জিয়া হল (০১৭৩৮-৫৫৩৬৭৯, ০৭২১-৭১১০২৩),
রহমতুন্নেসা হল (০১৭১০-৪৮৬৭৫৪, ০১৭৭৭-৬০৭৪২৫, ০১৭৩৪-১০৩৯৭৩),
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল (০১৭৩৮-৫৫৭৮৩৪, ০১৭৩৫-১৭০৫৫৫, ০১৭১২-৬৬০৬৩১, ০১৭১৮-৯১৭৫৭৬, ০৭২১-৭১১২০৬)।

নিরাপত্তাজনিত কোন পরিস্থিতির সৃষ্টি হলে নিম্নোক্ত নম্বরসমূহে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়।

রাবি প্রক্টর (০১৭১১-৫৭৪৮৬৩), রাবি ছাত্র উপদেষ্টা (০১৭৭৩-৬৮৬৩৬৫), ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিহার থানা (০১৩২০-০৬১৬২৩)।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬