৫ অক্টোবরের পর ঢাবি ছাত্রলীগের হল কমিটি

৩০ সেপ্টেম্বর ২০২১, ০১:০৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সংবাদ সম্মেলন © ছবি : সংগৃহীত

দীর্ঘ সাড়ে তিন বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের কাঙ্ক্ষিত হল কমিটি গঠন হতে চলেছে।  ঢাবি ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান। আগামী ৫ অক্টোবর হল খোলার পর যত  দ্রুত সম্ভব কমিটি দেওয়ার ঘোষণা দেয়া হবে।

সম্মেলনে সনজিত চন্দ্র দাস বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে আমরা কমিটি দিতে পারিনি। এখন ৫ অক্টোবর হল খোলার যত দ্রুত সম্ভব এতদিন যারা পরিশ্রম করেছে, তাদের হাতে দায়িত্ব বুঝিয়ে দেবো। পরবর্তী সম্মেলন প্রধানমন্ত্রী ঠিক করবেন, এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। 

সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ক্যাম্পাস খোলার সঙ্গে সঙ্গে স্বল্প সময়ের মধ্যেই হলে কমিটি দিয়ে দেবো। যারা শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়, সাংগঠনিকভাবে শক্তিশালী, দীর্ঘদিন ধরে সংগঠন করছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। আমাদের সব প্রস্তুতি আছে, শুধু খোলার অপেক্ষায় আছি। প্রত্যাশা করছি, স্বল্প সময়ের মধ্যেই কমিটি দিতে পারব।

ঢাবিতে সর্বশেষ হল কমিটি হয়েছিল ২০১৬ সালের ১৩ ডিসেম্বর। ওই দিন এক বছরের জন্য ঢাবি ছাত্রলীগের ১৮টি হল শাখার কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে ওই কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় সাড়ে তিন বছর আগে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
আমির হামজার ওয়াজ-খুতবা নিষিদ্ধের দাবি তুললেন রাশেদ খাঁন
  • ১৮ আগস্ট ২০২৬
কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
  • ১৭ আগস্ট ২০২৬
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage