ঢাবি’র ৪ প্রকৌশলী-কর্মকর্তা বহিষ্কার

৩০ সেপ্টেম্বর ২০২১, ০১:০৫ PM
ঢাকা বিশ্ববিদ্যািলয়

ঢাকা বিশ্ববিদ্যািলয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার প্রকৌশলী ও কর্মকর্তা বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর একজন স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের বরখাস্তের এই সিদ্ধান্ত নেওয়া হয়।।

বৈঠক সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থাপনায় বৈদ্যুতিক কাজ সংক্রান্ত এলবিএস সিটি পিটি ক্রয় ও সংস্থাপনে অনিয়ম এবং অফিস শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুইজন প্রকৌশলী ও একজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া অননুমোদিতভাবে কর্মস্থলে উপস্থিত না থাকা, অসৌজন্যমূলক আচরণ এবং অফিস শৃঙ্খলা পরিপন্থী আচরণের প্রমাণ পাওয়ায় সংগীত বিভাগের একজন অস্থায়ী কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

সাময়িকভাবে বরখাস্তকৃত দুই প্রকৌশলী হলেন- প্রধান প্রকৌশলীর অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ জোন-১) মো. লুৎফর রহমান ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) খালেদুর রহমান চৌধুরী। সাময়িকভাবে বরখাস্তকৃত কর্মকর্তা হলেন- প্রধান প্রকৌশলীর অফিসের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আবদুল হাই। আর স্থায়ীভাবে বরখাস্তকৃত কর্মকর্তা হচ্ছেন সংগীত বিভাগের ডেমোনেস্ট্রেটর (অস্থায়ী) জাকির হোসেন।

অস্থায়ীভাবে বরখাস্তকৃতদের কেন স্থায়ীভাবে চাকুরি থেকে বরখাস্ত করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন)-কে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence