রাবি ভর্তি পরীক্ষায় অংশ নেয়া ছাত্রীদের সঙ্গে নিতে হবে বিছানা-বালিশ

৩০ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৩ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

আগামী ৪ থেকে ৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা দিতে আসা ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছাত্রীদের অবশ্যই সঙ্গে বিছানা-বালিশ নিয়ে আসতে হবে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেয়েদের ৬টি হলের টিভিরুম, কমন রুম, রিডিং রুম গুলোতে ভর্তিচ্ছু মেয়ে শিক্ষার্থীদের থাকতে সাহায্য করা হবে। এজন্য ছাত্রীদের কন্ট্রোলি রুমে ফোন করতে হবে। এছাড়া প্রবেশপত্রসহ বিছানা-বালিশ নিয়ে যেতে হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক একরাম হোসেন। তিনি বলেন, আজ বিকেলে প্রভোস্ট কাউন্সিলের সঙ্গে প্রশাসনের বৈঠকে মেয়ে ভর্তিচ্ছুদের হলে থাকার বিষয়টি চূড়ান্ত ভাবে অনুমোদন দেয়া হয়েছে। শেষ মুহূর্তে হলেও মেয়ে ভর্তিচ্ছু সর্বোচ্চ ৩ হাজার পরীক্ষার্থী ও অভিভাবকদের রাখার জন্য ৬টি ছাত্রী হলের কিছু অংশ ব্যবহার করতে দেয়া হবে। তবে স্বাস্থ্যবিধির কারণে আসার আগে অবশ্যই ৬টি হলের পৃথক হটলাইনের যে কোন একটি নম্বরে নিবন্ধন করে প্রবেশ পত্রের ফটোকপি এবং বিছানা-বালিশ সঙ্গে নিয়ে আসতে হবে।

প্রসঙ্গেত, এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচ হাজার আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় ৩টি ইউনিটের জন্য আবেদন জমা পড়েছে ১ লাখ ২৭ হাজার ৬৪৭টি। বিশ্ববিদ্যালয়টিতে ১৮টি আবাসিক হল ও ডরমিটরি মিলিয়ে আসন সংখ্যা রয়েছে অন্তত ১০ হাজার।

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
আমির হামজার ওয়াজ-খুতবা নিষিদ্ধের দাবি তুললেন রাশেদ খাঁন
  • ১৮ আগস্ট ২০২৬
কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
  • ১৭ আগস্ট ২০২৬
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage