ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে জিরো টলারেন্স ঘোষণা

২৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:২১ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগহীত

আগামী শুক্রবার (১ অক্টোবর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। করোনার কারণে এবার প্রথমবারের মতো বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ভর্তি পরীক্ষা উপলক্ষে ঢাবির আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনিয়ম, জালিয়াতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি থাকবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী সাতটি বিভাগীয় শহরে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরের নেতৃত্বে প্রক্টরিয়াল টিম সর্বোচ্চ নজরদারি রাখবে। ইতিমধ্যে আমাদের সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। আশা করছি কোনো ধরনের অনিয়ম হবে না।

চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবসের ভিডিও ভাইরাল, ন…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৪ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬