হার্ট অ্যাটাকে চবি ছাত্রের মৃত্যু

২৮ সেপ্টেম্বর ২০২১, ১১:১৮ PM
রফিকুল ইসলাম ফাহিম

রফিকুল ইসলাম ফাহিম © টিডিসি ফটো

বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হার্ট অ্যাটাক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রফিকুল ইসলাম ফাহিম নামের এক শিক্ষার্থী। সে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই শিক্ষার্থী ছোট ভাই বোরহান উদ্দিন।

রফিকুলের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার উত্তর ছেনুয়া গ্রামে। তার বাবার নাম আনোয়ার হোসেন।

বোরহান উদ্দিন বলেন, বিকেলে বুকে প্রচন্ড ব্যথা হলে আমরা হাসপাতালে নিয়ে যাওয়ার ইচ্ছা করি। লাকসাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। আগামীকাল সকাল ১০টায় তার জানাযা অনুষ্ঠিত হবে।

ওই শিক্ষার্থীর বন্ধু ও চবির ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম জানান, লাকসাম লাকসাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে ওই শিক্ষার্থী।

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন জাপানপ্রবাসী বর
  • ১৮ আগস্ট ২০২৬
আমার ছবি শেয়ার করে অমার্জিত পোস্ট দেওয়া একমাত্র ছাত্রদলের প…
  • ১৮ আগস্ট ২০২৬
নিয়োগ পাওয়ার দিনই শাবিপ্রবি ট্রেজারার বললেন, ‘আমার এ পদে যো…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage