চতুর্থ শিল্পবিপ্লব জাতীয় কনফারেন্স আয়োজন করছে চবি

১৬ সেপ্টেম্বর ২০২১, ১১:২৯ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চতুর্থ শিল্পবিপ্লব বিষয়ক দুই দিনব্যাপী ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্যবসায় প্রশাসন অনুষদের আওতাধীন ব্যুরো অব বিজনেস রিসার্চ কর্তৃক আয়োজিত এ কনফারেন্স আগামী শুক্রবার (১৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে চলবে শনিবার পর্যন্ত।

‘দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন: রিশিপিং বিজনেস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শিরোনামে অনুষ্ঠিত কনফারেন্সের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন কনফারেন্স কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।

কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রবি অক্সিয়াটা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ।

কনফারেন্সের দ্বিতীয় দিন মোট ১০টি সমান্তরাল সেশনে প্রায় অর্ধশতাধিক প্রবন্ধ উপস্থাপিত হবে।

উক্ত কনফারেন্সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রচুর শিক্ষাবিদ, গবেষক, শিল্পোদ্যোক্তা, কর্পোরেট নির্বাহী এবং শিক্ষর্থী উক্ত কনফারেন্সে সংযুক্ত থাকবেন। সার্বিক সহযোগিতায় রয়েছেন চিটাগাং ইউনিভার্সিটি সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (সিইউসিবিএ) এবং হেইডালবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন জাপানপ্রবাসী বর
  • ১৮ আগস্ট ২০২৬
আমার ছবি শেয়ার করে অমার্জিত পোস্ট দেওয়া একমাত্র ছাত্রদলের প…
  • ১৮ আগস্ট ২০২৬
নিয়োগ পাওয়ার দিনই শাবিপ্রবি ট্রেজারার বললেন, ‘আমার এ পদে যো…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage