চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলছে ১৭ অক্টোবর

১৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৮ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত প্রথম ডোজ টিকা নিশ্চিত করে আগামী ১৭ অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, এদিন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মনিরুল হাসান বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪৮ হাজার টিকার জন্য আবেদন করেছি। টিকাগুলো পাওয়ার উপর নির্ভর করবে খোলা সম্ভব হবে কিনা।

পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় কবে খুলবে, জানা যাবে ৩০ সেপ্টেম্বর

তিনি বলেন, যদি আমরা প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত প্রথম ডোজ টিকা নিশ্চিত করতে পারি তাহলে বিশ্ববিদ্যালয় এবং হল একইসঙ্গে খোলা হবে। সেই হিসেবেই আমাদের পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, সিন্ডিকেটের ৫৩৪তম এক্সট্রা অর্ডিনারি সভায় বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে আজ বিশদ আলোচনা হয়েছে। আমরা এক ডোজ টিকা দেয়া সাপেক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের খোলার বিষয়ে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।

হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close