জাতীয় বিশ্ববিদ্যালয়

২৭ সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষার্থীকে ভ্যাকসিন গ্রহণের নির্দেশ

১৬ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। যারা এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি তাদেরকে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করে কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা অধিভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যেসকল শিক্ষার্থীর বয়স ১৮ বা ১৮-এর বেশি এবং যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদেরকে আগামী ৩ কার্যদিবস অর্থাৎ ২১ সেপ্টেম্বরের মধ্যে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করে এর নিবন্ধিত নম্বর সংশ্লিষ্ট লিংকে প্রবেশ করে দিতে হবে। সনদ প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষার্থী যাতে স্থানীয় পর্যায়ে কোভিড-১৯ এর ভ্যাকসিন পেতে পারে সে লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যারা ইতোমধ্যে ভ্যাকসিনের ১ম/২য় ডোজ গ্রহণ করেছেন, তাদের তথ্য অতিসত্ত্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।

সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন…
  • ১৪ অক্টোবর ২০২৬
উপজেলা বিএনপির আহ্বায়ক-সদস্য সচিব হলেন দুই শিক্ষক, বললেন— ‘…
  • ১৪ অক্টোবর ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ইস্যুতে নন-এমপিও প্রতিষ্ঠা…
  • ১৪ অক্টোবর ২০২৬
​এআই দিয়ে হুবহু মানুষের মতো ভয়েস তৈরি করবেন যেভাবে
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬