দুই বর্ষের জন্য খুলবে ঢাবির হল, কাল চূড়ান্ত সিদ্ধান্ত

১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৮ PM
দুই বর্ষের জন্য খুলবে ঢাবির হল, কাল চূড়ান্ত সিদ্ধান্ত

দুই বর্ষের জন্য খুলবে ঢাবির হল, কাল চূড়ান্ত সিদ্ধান্ত © ফাইল ছবি

এক ডোজ টিকা নেওয়ার সনদ ও বৈধ কাগজপত্র দিয়ে ৫ অক্টেবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থান করতে পারবে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। আগামীকাল বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের সভায় এ সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডার্ড কমিটির সভায় এ সুপারিশ করা হয়। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অন্তত এক ডোজ টিকা নিতে হবে, না হয় হলে প্রবেশ করা যাবে না। টিকা নেয়ার ডকুমেন্টও দেখাতে হবে। একইসাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতীয় নীতিমালার আলোকে করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অবশ্যই মেনে চলতে হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

পড়ুন: ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরি খুলছে ২৬ সেপ্টেম্বর

অন্য বর্ষের শিক্ষার্থীদের হলে ওঠার বিষয়ে গোলাম রব্বানী জানান, চতুর্থ বর্ষ, মাস্টার্সের পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম শেষ হয়ে গেলে তারা হল ত্যাগ করে চলে যাবে এবং বাকি শিক্ষার্থীদের আমরা হলে তুলব।

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন জাপানপ্রবাসী বর
  • ১৮ আগস্ট ২০২৬
আমার ছবি শেয়ার করে অমার্জিত পোস্ট দেওয়া একমাত্র ছাত্রদলের প…
  • ১৮ আগস্ট ২০২৬
নিয়োগ পাওয়ার দিনই শাবিপ্রবি ট্রেজারার বললেন, ‘আমার এ পদে যো…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage