৫ অক্টোবর সকাল ৮টায় খুলছে ঢাবির হল

১৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আগামী ৫ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইদিন সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বৈঠক সূত্রে জানা গেছে, চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের যে সকল শিক্ষার্থী করোনাভাইরাসের অন্তত একডোজ টিকা নিয়েছেন এবং যাদের কাছে হলে থাকার বৈধ কাগজপত্র রয়েছে কেবলমাত্র তারাই  হলে উঠতে পারবেন। এর বাইরে কাউকে হলে থাকতে দেওয়া হবে না।

সূত্র আরও জানায়, চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা শেষ করতে কমপক্ষে একমাস সময় লাগবে। একমাস শেষ হওয়ার পর তারা হল ত্যাগ করবে। এরপর প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা হলে উঠবে। এই সময়ের মধ্যে সব শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসা হবে।

বৈঠক শেষে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কে. এম সাইফুল ইসলাম খান। তিনি বলেন, প্রভোস্ট কমিটির বৈঠকে ৫ অক্টোবর থেকে হল খোলার পরামর্শ দেয়া হয়েছে। সেদিন সকাল ৮ টা থেকে যারা অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছে তারা হলে উঠতে পারবে।

তিনি আরও বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে লাইব্রেরি খুলে দেওয়া হচ্ছে। এছাড়া ওইদিন থেকে সেমিনার কক্ষও ব্যবহার করা যাবে।

 

সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন…
  • ১৪ অক্টোবর ২০২৬
উপজেলা বিএনপির আহ্বায়ক-সদস্য সচিব হলেন দুই শিক্ষক, বললেন— ‘…
  • ১৪ অক্টোবর ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ইস্যুতে নন-এমপিও প্রতিষ্ঠা…
  • ১৪ অক্টোবর ২০২৬
​এআই দিয়ে হুবহু মানুষের মতো ভয়েস তৈরি করবেন যেভাবে
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬