ঢাবির কলাভবনের সেই কৃষ্ণচূড়া গাছটি আর দেখা যাবে না

১৫ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩১ PM
কৃষ্ণচূড়া গাছটির আগে ও কাটার পরের ছবি

কৃষ্ণচূড়া গাছটির আগে ও কাটার পরের ছবি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত পুরনো সেই কৃষ্ণচূড়া গাছটি কেটে ফেলা হয়েছে। ক্যাম্পাসের সৌন্দর্যের অন্যতম প্রতীক এই গাছটি কাটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, গাছটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কেটে ফেলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, কলা ভবনের সামনে দুটি ইউক্যালিপটাস গাছের সঙ্গে কাটা হয়েছে কৃষ্ণচূড়া গাছটিও। এগুলোর বাইরে আর কোনো গাছ আপাতত কাটা হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, গোঁড়া ক্ষয়ে গাছটি হেলে পড়েছে। জীব বিজ্ঞান অনুষদের ডিনের নেতৃত্বে একটা কমিটির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে এটা কাটার সিদ্ধান্ত হয়েছে। দুর্ঘটনা ঘটার আগেই সতর্ক এবং নিরাপত্তার কারণে এটা করা হয়েছে। ভবিষ্যতে এখানে আরও গাছ লাগানো হবে।

সজিবুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। অথচ রক্ষার পরিবর্তে ধ্বংসে মেতেছে তারা।

সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন…
  • ১৪ অক্টোবর ২০২৬
উপজেলা বিএনপির আহ্বায়ক-সদস্য সচিব হলেন দুই শিক্ষক, বললেন— ‘…
  • ১৪ অক্টোবর ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ইস্যুতে নন-এমপিও প্রতিষ্ঠা…
  • ১৪ অক্টোবর ২০২৬
​এআই দিয়ে হুবহু মানুষের মতো ভয়েস তৈরি করবেন যেভাবে
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬