জাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক ওয়েবিনার শুরু আজ

১২ আগস্ট ২০২১, ১০:১৪ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) করোনাকালীন মানসিক স্বাস্থ্য নিয়ে ৩ দিনব্যাপী ওয়েবিনার আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে আগামী ১২ আগস্ট, ২৬ আগস্ট ও ৯ সেপ্টেম্বর এ ওয়েবিনার অনুষ্ঠিত হবে।

ওয়েবিনারের প্রথম দিনে ‘পড়াশোনায় কার্যকর মানসিক কৌশল’ নিয়ে আলোচনা করবেন শিক্ষার্থীকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের সহকারী পরিচালক (মনোবিজ্ঞান) শুভাশিস কুমার চ্যাটার্জি, দ্বিতীয় দিন ‘অনলাইন-পরীক্ষা ভীতি’ নিয়ে আলোচনা করবেন সহকারী পরিচালক (কাউন্সিলি্ং) রিফাত জেরিন এবং শেষ দিনে ‘শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও করণীয়’ আলোচনা করবেন সহকারী পরিচালক (মনোবিজ্ঞান) ইফরাত জাহান।

প্রত্যেক দিন সন্ধ্যা ৭.৩০-৮.৩০ পর্যন্ত ওয়েবিনার চলবে। ওয়েবিনারে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারিদের https://tinyurl.com/webinar2021august এই লিংকে প্রবেশ করে রেজিষ্ট্রেশন করতে বলা হয়েছে। ওয়েবিনার অনুষ্ঠিত হওয়ার পূর্বে জুম লিংক ই-মেইলের মাধ্যমে জানানো হবে।

বিতর্ক শিক্ষার্থীদের সুপ্ত মেধাকে বিকশিত করে: উপচার্য প্রফে…
  • ১৫ অক্টোবর ২০২৬
জগন্নাথ হল ট্র্যাজেডির নিহতদের প্রতি জাতীয় ছাত্রশক্তির শ্রদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
পে-ফিক্সেশন নিয়ে জরুরি নির্দেশনা মাউশির
  • ১৫ অক্টোবর ২০২৬
ব্যস্ত রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও …
  • ১৫ অক্টোবর ২০২৬
জনগণের ভোটে নয়, ট্রাম্পের ভোটে সরকার এসেছে: আনু মুহাম্মদ
  • ১৫ অক্টোবর ২০২৬
উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ…
  • ১৫ অক্টোবর ২০২৬