রাবি মেডিকেল সেন্টারে টিকা নিতে পারবে শিক্ষার্থীরা

০৮ আগস্ট ২০২১, ০১:২৯ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য আলাদা বুথের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ড. আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে স্থাপিত টিকাদান কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করা হয়েছে। করোনার প্রথম ডোজ টিকা নিতে ইচ্ছুক সবাইকে দুপুর ২টার মধ্যে মেডিকেল সেন্টারে উপস্থিত হতে হবে। টিকা নিতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।

জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬