রাবির ফার্মেসী বিভাগের নতুন সভাপতির অধ্যাপক ড. আজিজ

০৫ আগস্ট ২০২১, ১০:১৬ AM
ড. মো. আজিজ আব্দুর রহমান

ড. মো. আজিজ আব্দুর রহমান © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের নতুন সভাপতি হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. আজিজ আব্দুর রহমান। বুধবার (৪ আগষ্ট) বিভাগের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক তার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

চলমান করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমানসহ বিভাগের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বিদায়ী সভাপতি সদ্য যোগদানকারী সভাপতিকে করোনা নিয়ন্ত্রণে ব্যবহৃত সুরক্ষা সামগ্রী উপহার দেন। দায়িত্বগ্রহণের পর অধ্যাপক ড. মো. আজিজ আব্দুর রহমান বিভাগের একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলের সর্বদা দোয়া ও পরামর্শ কামনা করেছেন।

ড. আজিজ আব্দুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে ১৯৯৭ সালে বিফার্ম ও ১৯৯৮ সালে এমফার্ম ডিগ্রী অর্জন করেন। উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন।

২০০৭ সালে দক্ষিণ কোরিয়ার কংজু বিশ্ববিদ্যালয় থেকে ন্যাচারাল প্রোডাক্ট কেমিস্ট্রি বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করার পর ২০০০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। ২০১৪ সালে প্রফেসর পদ উন্নতি পান এ অধ্যাপক।

এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর ন্যাচারাল প্রোডাক্ট রিসার্চে ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত পোস্ট-ডক্টরাল গবেষক হিসেবে এবং ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি দক্ষিণ কোরিয়ার রিসার্চ ইন্সটিটিউট অভ বায়োসায়েন্স ও বায়োটেকনোলজিতে ভিজিটিং সায়েন্টিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

অধ্যাপক আজিজ আব্দুর রহমানের দেশ-বিদেশের খ্যাতনামা জার্নালে সত্তরের অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলন গবেষণা প্রবন্ধ ও বক্তব্য উপস্থাপন করেছেন।

জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬