ঢাবি থেকে আটক ৪ বখাটেকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে

২৩ জুলাই ২০২১, ০৭:৪৩ PM
৪ বখাটে

৪ বখাটে © ফাইল ফটো

মদ্যপান ও নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে চার বখাটেকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে ক্যাম্পাসের মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকা থেকে ওই চার বখাটেকে আটক করা হয়। মাদক সেবনের অভিযোগে আজ শুক্রবার (২৩ জুলাই) তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

চার বখাটে হলেন পুরান ঢাকার আরমানিটোলা এলাকার শাহিন হক ওরফে শ্রাবণ (১৮) ও আরিফ আহমেদ (১৮), নাজিম উদ্দিন রোড এলাকার কাওছার আহমেদ (২৪) এবং পিরোজপুর থেকে পুরান ঢাকায় আসা মো. শাওন (১৮)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচিরন্তন চত্বর দিয়ে নীলক্ষেতের দিকে যাওয়ার পথে ওই চারজন যানবাহন নিয়ন্ত্রণে ব্যবহৃত প্লাস্টিকে লাথি দেন। মেয়েদের উত্ত্যক্ত করেন। উপস্থিত লোকজনের সন্দেহ হলে মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকায় তারা চারজনকে আটক করেন। কাওছার আহমেদ নামের একজনের কাছে থাকা ব্যাগে মদের বোতল পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে যায়।

প্রক্টরিয়াল টিমের মাধ্যমে গতকাল বিকেলেই চার তরুণকে শাহবাগ থানায় সোপর্দ করা হয় বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুল হক বলেন, চারজনই মাদক সেবনের কথা স্বীকার করেছেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় সনদ আনা হয়। তাদের বিরুদ্ধে আজ মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই মামলা করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬