ঢাবির শামসুন্নাহার হলের ‘কালো দিবস’ আজ

২৩ জুলাই ২০২১, ০৩:০৩ PM
ঘটনার পরে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ

ঘটনার পরে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ © সংগৃহীত

আজ ২৩ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল নির্যাতন দিবস। ২০০২ সালের এই দিনে শামসুন্নাহার হলে রচিত হয় এক কালো অধ্যায়। ওইদিন রাত ১২টার দিকে পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হল প্রাধ্যক্ষকে সরানোর ঘটনাকে কেন্দ্র করে হলের গেট ভেঙে সাধারণ ছাত্রীদের ওপর বর্বরোচিত হামলা চালায় তৎকালীন সরকারের পুলিশ বাহিনী।

এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তোলে। আন্দোলনের মুখে টিকতে না পেরে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন ভিসি অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, প্রক্টর ও হল প্রাধ্যক্ষ।

তারই প্রতিবাদে ২০০৩ সাল থেকে ছাত্র-শিক্ষকরা প্রতিবছর ২৩ অগাস্টকে কালো দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নির্মম ওই নির্যাতনের স্মৃতি স্মরণ করে ব্যথিত হৃদয়ে দিনটিতে গভীর শোক পালন করে।

এদিকে, এবছর করোনা মহামারীর কারণে ভোর ৬টা থেকে কঠোর লকাডাউন শুরু হওয়ায় বিভিন্ন সংগঠনের পূর্বনির্ধারিত কর্মসূচিসমূহ পালন করা হয়নি। ছাত্রলীগ এক বিজ্ঞপ্তিতে জানায়, দিবসটি স্মারণে ছাত্রলীগের উদ্যোগে হলের সামনে অলোক প্রজ্বলন কর্মসূচিটি করোনা কারণে স্থগিত করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬