রাবির মসজিদে হবে ঈদের দুই জামাত

১৮ জুলাই ২০২১, ০৪:৩৬ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আযহার দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ১৫ মিনিটে। রোববার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের দুই জামাত অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকতে হবে। মুসুল্লিরা জায়নামাজ নিয়ে আসবেন। ৩ ফিট দূরত্ব বজায় রেখে কাতারে দাঁড়াতে হবে। এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে ও মাস্ক পরতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অসুস্থ্য ব্যক্তি, ফ্লু জনিত কোনো রোগে আক্রান্ত কেউ এবং অসুস্থ্যদের সেবায় নিয়োজিত কোনো ব্যক্তি জামাতে অংশগ্রহণ করতে পারবেন না। সর্বোপরি করোনারোধে স্বাস্থ্য সেবা বিভাগ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে ঈদের জামাত শেষে কোলাকুলি, মুয়ানাকা ও পরস্পর হাত মেলানো থেকে মুসল্লিদের বিরত থাকার অনুরোধ করা হলো।

দুই হোটেলে অভিযান চালিয়ে ভোক্তা অধিদপ্তরের ২৫ হাজার টাকা অর…
  • ১৮ আগস্ট ২০২৬
মন্ত্রণালয়ের কাছে ৭ দিন সময় চাইল এনটিআরসিএ
  • ১৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে প্রক্টরিয়াল টিম-শিক্ষার…
  • ১৮ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জে ঢাকা বোর্ডে সর্বোচ্চ আবেদন, কোন বোর…
  • ১৮ আগস্ট ২০২৬
ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ…
  • ১৮ আগস্ট ২০২৬
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা নিয়োগে ব…
  • ১৮ আগস্ট ২০২৬