বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফিরছেন ইবি শিক্ষার্থীরা

১৬ জুলাই ২০২১, ১১:১৮ AM
বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফিরছেন ইবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফিরছেন ইবি শিক্ষার্থীরা © সংগৃহীত

নিজস্ব পরিবহনে বাড়ি ফিরছেন আটকে পড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৬৬৪ শিক্ষার্থী। এই লক্ষে আজ শুক্রবার (১৬ জুলাই) ভোর ৬টায় ক্যাম্পাস ও কুষ্টিয়া শহর থেকে ঢাকা ও খুলনার দিকে পাঁচটি বাস ছেড়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, প্রথমদিন পাঁচটি ও দ্বিতীয়দিন (১৮ জুলাই) ৫-৬টি বাস বিভিন্ন রুটে পরিচালনা করা হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের দুর্ভোগের কথা ভেবে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ উদ্যোগটি নিতে পেরেছি। এখন শিক্ষার্থীরা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারলেই হয়। কোনো সমস্যা যেন না হয় সেজন্যে আমি গাড়ির চালক ও তার সহযোগীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

এদিকে ভোরে শিক্ষার্থীরা নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে নিয়ে বাসের সামনে জড়ো হন। পরে পরিচয়পত্র দেখে স্বাস্থ্যবিধি মেনে একে একে বাসে উঠানো হয়। যেসব শিক্ষার্থীর পরিচয়পত্র নেই তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রমাণের জন্য যেকোনো ডকুমেন্ট তথা রেজিস্ট্রেশন কার্ড, লাইব্রেরি কার্ড, ফি প্রদানের রশিদ ইত্যাদি দেখিয়ে বাসে উঠানো হয়। প্রথমদিনে শুক্রবার (১৬ জুলাই) ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল বিভাগের শিক্ষার্থীদের জন্য তিনটি বাস ছেড়ে যায়। একটি ক্যাম্পাস থেকে ছেড়ে ঝিনাইদহ-রাজবাড়ী-দৌলতদিয়া ঘাট-মানিকগঞ্জ-ঢাকা। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল বিভাগের শিক্ষার্থীরা যাবে। আরেকটি বাস ক্যাম্পাস থেকে ছেড়ে কুষ্টিয়া-রাজবাড়ী-মানিকগঞ্জ-ঢাকা। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের শিক্ষার্থীরা যাবে। অন্যদিন কুষ্টিয়া-বনপাড়া-বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল-ঢাকা। ঢাকা-চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের শিক্ষার্থীরা যাবে।

খুলনা বিভাগের শিক্ষার্থীদের জন্য ২টি বাস ক্যাম্পাস থেকে ছেড়ে যায়। এর মধ্যে ক্যাম্পাস থেকে ছেড়ে ঝিনাইদহ-যশোর-খুলনা। যশোর, খুলনা ও বরিশাল বিভাগের শিক্ষার্থীরা যাবে। যারা ক্যাম্পাস ও ঝিনাইদহ বা তার পার্শ্ববর্তী এলাকায় থাকে। আরেকটি কুষ্টিয়া-ঝিনাইদহ-যশোর-খুলনা। যশোর, খুলনা ও এর পার্শ্ববর্তী জেলার শিক্ষার্থীরা যাবে। যারা কুষ্টিয়া ও ক্যাম্পাস বা তার পার্শ্ববর্তী এলাকায় থাকে।

দ্বিতীয় দিনে (১৮ জুলাই) রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের জন্য ২-৩টি বাস ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। এগুলো ক্যাম্পাস-কুষ্টিয়া-নাটোর-রাজশাহী। রাজশাহী বা এর পার্শ্ববর্তী জেলার শিক্ষার্থীরা যাবে। ওই দিন রংপুর বিভাগের শিক্ষার্থীদের জন্য ২-৩টি বাস ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। এগুলো ক্যাম্পাস-কুষ্টিয়া-নাটোর-বগুড়া-রংপুর। বগুড়া ও রংপুর বা এর পার্শ্ববর্তী জেলার শিক্ষার্থীরা যাবে। যারা ক্যাম্পাস, ঝিনাইদহ ও কুষ্টিয়া বা তার পার্শ্ববর্তী এলাকায় থাকে।

বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence