শাবিপ্রবির আবাসিক শিক্ষার্থীদের টিকা নেওয়া শুরু

১৬ জুলাই ২০২১, ১০:৫২ AM
শাবিপ্রবির আবাসিক শিক্ষার্থীদের টিকা নেওয়া শুরু

শাবিপ্রবির আবাসিক শিক্ষার্থীদের টিকা নেওয়া শুরু © সংগৃহীত

করোনা টিকা নেওয়া শুরু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ জুলাই) নিজ এলাকায় টিকা গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মাস্টার্স ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বাসিন্দা শাহ সুলতান রাসেল। তিনি সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।

এছাড়া সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাঁচটি আবাসিক হলের এক হাজার ৯০ জন শিক্ষার্থীর প্রাথমিক নিবন্ধনের তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। প্রকাশিত তালিকাভুক্ত শিক্ষার্থীদের যারা সরকার কর্তৃক নির্ধারিত সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারছেন, তারাই টিকা নেয়ার অনুমতি পাচ্ছেন।

রাসেল বলেন, করোনার টিকাগ্রহণের জন্য হল থেকে নোটিশ প্রদান করলে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করি। পরবর্তীতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণের তারিখ নিশ্চিত হই। সুনামগঞ্জ সদর হাসপাতালে আমার টিকা গ্রহণের কেন্দ্র ঠিক করে দেওয়া হয়। অন্যদিকে আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদের টিকা নিতে প্রয়োজনীয় তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬
জবির আইন অনুষদের ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬