ঢাবির সব অফিস ১৯ দিন বন্ধ থাকবে

১৫ জুলাই ২০২১, ০৭:৩৪ PM

© লোগো

ঈদুল আজহা উপলক্ষে পাঁচ দিন এবং ঈদ পরবর্তী সরকার ঘোষিত শাটডাউনের কারণে আরও ১৪ দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অফিস। তবে ঈদ পরবর্তী ছুটিতে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবাগুলো চালু থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির বিষয়টি জানানো হয়। বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ১৮ জুলাই থেকে ২২ জুলাই ও সরকারি বিধিনিষেধ কারণে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত  বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।

তবে ঈদুল আজহার ছুটির পর জরুরি পরিসেবা যেমন পানি, বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা, ইন্টারনেট সেবা, নিরাপত্তা ও পরিস্কার-পরিচ্ছন্নতাসহ জরুরি ব্যবস্থাপনা এই ছুটির আওতামুক্ত থাকবে। অধিকাংশ কার্যাবলী অনলাইনে সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত নন বিশ্ববিদ্যালয়ের এমন সব শিক্ষক, কর্মকর্তা কর্মচারী এই ছুটির সময়ে নিজ নিজ বাসায় অবস্থান করবেন। তবে অতি জরুরী প্রয়োজনে কর্মস্থল ছাড়ার ক্ষেত্রে অফিস প্রধান বা কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এসময়ে বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার অনুরোধের পাশাপাশি ওই সময়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬
জবির আইন অনুষদের ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬