রাবির নীল-সাদা বাসে শিক্ষার্থীদের বাড়ির পথে যাত্রা শুরু

১৫ জুলাই ২০২১, ০৯:০৬ AM
রাবির 'নীল-সাদা' বাসে শিক্ষার্থীদের বাড়ির পথে যাত্রা শুরু

রাবির 'নীল-সাদা' বাসে শিক্ষার্থীদের বাড়ির পথে যাত্রা শুরু © টিডিসি ফাইল ফটো

দীর্ঘ প্রতীক্ষার পর নীল-সাদা বাসে বাড়ির পথে যাত্রা শুরু করেছে পরীক্ষা দিতে এসে লকডাউনে আটকে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮ টায় প্রশাসনের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুসারে রংপুর রুটে শিক্ষার্থীদের নিয়ে ক্যাস্পাস ত্যাগ করেছে বিশ্ববিদ্যালয় বাস। লকডাউনে দীর্ঘ সময় রাজশাহীতে আটকে থাকার পর অবশেষে বিশ্ববিদ্যালয়ের বাসে নিরাপদে বাড়ি ফিরতে পারায় আনন্দ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা।

তারা জানান, একটু সময় নিয়ে হলেও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে প্রশাসনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে বাসে ক্যাম্পাস ত্যাগ করেছি। নিজেদের বাসে নিরাপদে বাড়িতে পৌছাবো এমন প্রত্যাশা এই শিক্ষার্থীদের।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লিয়াকত আলী জানান, আজ সকালে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুসারে আটকে পড়া শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌছে দিতে রাজশাহী হতে রংপুরের পথে বিশ্ববিদ্যালয়ের মোট ১১টি বাস ক্যাম্পাস ত্যাগ করেছে। সকলে নিরাপদে বাসায় পৌছাবে এমন প্রত্যাশা করছি। সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা জানান প্রক্টর।

এরআগে, গত ১৩ জুলাই লকডাউনে রাজশাহীতে আটকা পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে সীমিত রুটে বাস চালানোর সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিদ্ধান্ত অনুসারে ১৫ থেকে ১৭ জুলাই পর্যন্ত রংপুর, ঢাকা ও খুলনা রুটে বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থীদের বাড়ি পৌছানোর ব্যবস্থা চালু রাখবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬
জবির আইন অনুষদের ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬