ঢাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু ১১ সেপ্টেম্বর

১৪ জুলাই ২০২১, ০৮:২০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ পুন:নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পুন:নির্ধারিত তারিখ অনুযায়ী ক-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ অক্টোবর, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২ অক্টোবর, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর এবং  চ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। 

পরে বিভিন্ন ইউনিটের পুন:নির্ধারিত তারিখ বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে সাম্প্রতিক দেশব্যাপী করোনা সংক্রমনের উর্ধ্বমুখী বিস্তারের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক, খ, গ, ঘ ও চ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জুলাই হতে ১৪ আগস্ট এর পরিবর্তে যথাক্রমে ১, ২, ২২,২৩ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এছাড়া ১১ সেপ্টেম্বর থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন বলে ওয়েবসাইটে জানানো হয়েছে।

এ নিয়ে তৃতীয় দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হলো। প্রথম দফায় ঘোষিত তারিখ অনুযায়ী ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত এ পরীক্ষা আয়োজনের কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে গত ২৯ এপ্রিল তা পরিবর্তন করা হয়। সেদিন ৩১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়। মঙ্গলবার সেটিও পরিবর্তন করা হলো।

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬
জবির আইন অনুষদের ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬