ঈদে বাড়ি না ফেরার পরামর্শ ঢাবি উপাচার্যের

১১ জুলাই ২০২১, ১১:১০ AM
উপাচার্য  অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © ফাইল ছবি

কঠোর লকডাউন ও করোনা ঝুঁকি বেড়ে যাওয়ায় আসন্ন ঈদে ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের বাড়িতে না ফেরার পরামর্শ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য।  

অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আটকে পড়া শিক্ষার্থীদের নিজস্ব পরিবহনে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগের পর এখন ঢাবি শিক্ষার্থীদেরও দাবি বিশ্ববিদ্যালয় থেকে বাস ব্যবস্থার। কিন্তু ঢাবি কর্তৃপক্ষ এখনো সেরকম সিদ্ধান্ত নেয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আমরা লকডাউনের মধ্যে শিক্ষার্থীদের ঢাকায় থাকার পরামর্শ দিব। কারণ দেশের সব প্রান্তে করোনা সংক্রমণ বেড়েছে। এ অবস্থায শিক্ষার্থীদের বাড়ি যেতে আমরা নিরুৎসাহিত করব।  

বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থীদের বাড়ি ফেরার ব্যবস্থা করার কোন পরিকল্পনা আছে কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের এখনো এমন পরিকল্পনা নেই।

তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্ত…
  • ১৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তদের পে স্কেলে লাগবে বাড়তি ১৩ হাজার ৩৯২ কোটি টাকা,…
  • ১৬ অক্টোবর ২০২৬
রোবটের ফুটবল থেকে স্বয়ংক্রিয় গাড়ি, খুদে বিজ্ঞানীদের উদ্ভাবন…
  • ১৬ অক্টোবর ২০২৬
১০ শোরুম ইনচার্জ নিয়োগ দেবে র‌্যাংগস ইলেকট্রনিকস, আবেদন ১৩ …
  • ১৬ অক্টোবর ২০২৬
মধ্যবর্তী নির্বাচন কী, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কেন এত গুরু…
  • ১৬ অক্টোবর ২০২৬