টিকা পেতে ঢাবি শিক্ষার্থীদের এনআইডি করার আহবান

০৯ জুলাই ২০২১, ১২:২৫ PM
 ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনা ভ্যাকসিন পেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই তাদের দ্রুততম সময়ে এনআইডি করার আহবান জানানো হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাবি শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র তৈরি করতে পারবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে বিষয়টি নিশ্চিত করেছে। সেই লক্ষ্যে (https://services.nidw.gov.bd/new_voter) ওয়েব লিংকে গিয়ে বর্ণিত ধাপসমূহ সম্পন্ন করে শিক্ষার্থীদের অনলাইনে পূরণকৃত ফরমটি (ফরম-২) পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে হবে।

এতে বলা হয়, পিডিএফ ফরমটি প্রিন্ট করার পর প্রয়োজনীয় স্বাক্ষর ও সত্যায়িত করে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসহ আবেদনপত্র উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির পর নিয়মিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাতিষ্ঠানিক ইমেইল আইডি ব্যবহার করে ভ্যাকসিনের জন্য আবেদন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ে তাদের ভ্যাকসিন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করবে।

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গরুভোজে শিক্ষার্থীদের উপচে পড়া ভি…
  • ১৬ অক্টোবর ২০২৬
যে তিন পেশার সামনে টিকতে পারবে না এআই
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় মাছ চোর সন্দেহে ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
হোচিমিনের শাস্তির দাবি বিএনপিপন্থী নার্স সংগঠনের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য
  • ১৬ অক্টোবর ২০২৬
কুমিল্লায় দিনে দুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬