ঈদের আগেই শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়া হবে: রাবি ভিসি

০৪ জুলাই ২০২১, ০৩:১১ PM
দায়িত্বপ্রাপ্ত ভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহা

দায়িত্বপ্রাপ্ত ভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহা © ফাইল ছবি

পরীক্ষা দিতে এসে লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের ঈদের আগেই বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বাসেই বাড়ি পৌঁছে দেয়া হবে তাদের। রোববার (৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যেসব শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে চলমান লকডাউনে আটকা পড়েছে, আমরা বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাদের বাড়ি পৌঁছে দেয়ার বিষয়টি নিয়ে ইতিবাচক। বাড়িতে পৌঁছে দেয়ার সার্বিক বিষয়ে আমি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, ছাত্র উপদেষ্টা, প্রক্টর এবং পরিবহন প্রশাসকের সঙ্গে আলোচনা করব। আলোচনা শেষ শিক্ষার্থীদের নিকট তালিকা চাওয়া হবে। তালিকা পাওয়ার পরে শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে একটি নির্দিষ্ট তারিখ জানানো হবে। আমরা ঈদের আগেই শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেবো।

ভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহা আরো বলেন, এক্ষেত্রে বাড়িতে ফিরতে ইচ্ছুক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে এসে সশরীরে নিজস্ব তথ্যাদি তালিকাভুক্ত করতে হবে। তালিকার উপর ভিত্তি করে কোন রুটে কতটি বাস প্রদান করা হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা নির্ধারণ করবে।

এর আগে গত ৩ জুন এক ভার্চুয়াল মিটিংয়ে স্থগিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় ২০১৯ সালের আটকে থাকা পরীক্ষাগুলো ২০ জুন এবং ২০২০ সালের পরীক্ষাগুলো ৪ জুলাই থেকে শুরু করতে বিভাগকে নির্দেশনা দেয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সে নির্দেশনার পর বিভিন্ন বিভাগ পরীক্ষার তারিখ ঘোষণা করে। ফলে অনেক শিক্ষার্থী রাজশাহীতে চলে আসে। কিন্তু করোনা পরিস্থিতির অবনতিতে চলমান লকডাউন দিনে দিনে বৃদ্ধির ফলে বিভাগগুলো পরীক্ষা স্থগিত করা হয়। এতে বাসায় ফেরা নিয়ে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।

ট্যাগ: রাবি
মহিলা লীগ নেত্রীর দখলে থাকা ৮ একর জমি ৮ বছর পর উদ্ধার করলেন…
  • ১৯ আগস্ট ২০২৬
‎জাকসু ও হল সংসদের আবাসনসংক্রান্ত প্রস্তাবনা বাতিলসহ চার দা…
  • ১৯ আগস্ট ২০২৬
অডিটর নিয়োগ দেবে বাংলাদেশ স্কাউটস, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন…
  • ১৯ আগস্ট ২০২৬
স্কুল রক্ষায় বারবার আশ্বাস, শেষ পর্যন্ত তিস্তার গর্ভে ‘ভোরে…
  • ১৯ আগস্ট ২০২৬
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আসামিকে গ্রেপ্তারের দাব…
  • ১৯ আগস্ট ২০২৬
ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ দুইজন…
  • ১৯ আগস্ট ২০২৬