সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালো জিএসবি

৩০ জুন ২০২১, ১০:৩৯ AM
জাবি সংলগ্ন এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক সহায়তা প্রদান করেছে গ্রীন সারভাইভারস্ বাংলাদেশ

জাবি সংলগ্ন এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক সহায়তা প্রদান করেছে গ্রীন সারভাইভারস্ বাংলাদেশ © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক সহায়তা প্রদান করেছে গ্রীন সারভাইভারস্ বাংলাদেশ (জিএসবি)।

মঙ্গলবার ( ২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ভবনের সামনে পঁচিশ জন শিশুর মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনায় মনোযোগী হতে বলেন এবং সবাইকে সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সুবিধাবঞ্চিত শিশুরা অর্থের অভাবে ঝড়ে না পড়ে সে বিষয়ে সবাইকে মনোযোগী হওয়ার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক মাহদী হাসান দীপু।

এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল করিম, জিএসবির উপদেষ্টা মোহাম্মদ রুবেল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক মিরাজ রহমান খান।

বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা: সংক্ষিপ্ত পর্যালোচ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে ‘ক্ষ্যাপ মারা খেলোয়াড়’, খেলা বর…
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করলেন সাবেক শিক্ষক
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ…
  • ১৬ অক্টোবর ২০২৬
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬