ক্যাম্পাসে সশরীরে হবে না ঢাবির শতবর্ষ পূর্তি অনুষ্ঠান

২৯ জুন ২০২১, ০৩:৩২ PM
ঢাবি শতবর্ষ পূর্তি

ঢাবি শতবর্ষ পূর্তি © ফাইল ছবি

আগামী ১ জুলাই শতবর্ষ পূর্ণ হতে চলেছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু চলমান করোনা পরিস্থিতিতে এবার সশরীরে কোনো অনুষ্ঠান হবে না ঢাবি ক্যাম্পাসে। তবে অনলাইনে শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে প্রতীকী কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (২৯ জুন) এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে দেয়া আছে, অনলাইন প্রতীকী কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য ড. মো. আআখতারুজ্জামানের সভাপতিত্বে ১ জুলাই বিকেল ৪টায় এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল বক্তা হিসেবে সংযুক্ত থাকবেন বিশিষ্ট ভাষাসৈনিক, কলামিস্ট ও বুদ্ধিজীবী আবদুল গাফফার চৌধুরী। তিনি 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ : ফিরে দেখা' শীর্ষক মূল বক্তব্য প্রদান করবেন। ভার্চুয়াল আলোচনাসভা ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে। ফেসবুক লিংক: https://www.facebook.cok/ICTCellDU

ট্যাগ: ঢাবি
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬
কারিগরিতে নারী শিক্ষক-শিক্ষার্থী এখনো ৩০ শতাংশের নিচে
  • ১৬ অক্টোবর ২০২৬
এসজেডএমসি ডে-২০২৬ উদযাপন কমিটির নেতৃত্বে ডা. বিটু-জহুরুল
  • ১৬ অক্টোবর ২০২৬
যেভাবে গ্রেপ্তার হন ৫ সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রশ্ন ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬