ঢাবির নতুন রেজিস্ট্রার প্রবীর কুমার

২৯ জুন ২০২১, ০২:২৮ PM
প্রবীর কুমার সরকার

প্রবীর কুমার সরকার © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবীর কুমার সরকার। তিনি বর্তমান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. এনামউজ্জামানের স্থলাভিষিক্ত হবেন। আজ মঙ্গলবার (২৯ জুন) তাকে এই নিয়োগ প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তাছাড়া একইদিনে বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ভারপ্রাপ্ত হিসাব পরিচালকও  নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদকে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদকে এই নিয়োগ প্রদান করেন।

এছাড়াও, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে প্রবীর কুমার সরকার এবং ভারপ্রাপ্ত হিসাব পরিচালক হিসেবে মো. সোহরাব হোসেনকে নিয়োগ প্রদান করেন।

উল্লেখ্য, প্রবীর কুমার সরকার উপাচার্যের সচিব (ডেপুটি রেজিস্ট্রার) হিসেবে এবং জনাব মো. সোহরাব হোসেন হিসাব পরিচালকের অফিসে উপ-হিসাব পরিচালক (সিস্টেমস্ এনালিষ্ট) হিসেবে কর্মরত ছিলেন।

হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলা: তিন মাসেও হয়নি চূড়া…
  • ১৮ আগস্ট ২০২৬
ময়মনসিংহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মা…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে ভ…
  • ১৮ আগস্ট ২০২৬
৬ জেলায় অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ২৭ আগস্ট পর্যন…
  • ১৮ আগস্ট ২০২৬
কেমব্রিজ ইন্টারন্যাশনালের ও লেভেলের ফল প্রকাশ
  • ১৮ আগস্ট ২০২৬
বেরোবি উপাচার্যের আপ্যায়ন ব্যয় সাড়ে ১৬ লাখ টাকা 
  • ১৮ আগস্ট ২০২৬