পরীক্ষার ফি মওকুফের ঘোষণা জাবির

২৮ জুন ২০২১, ০৫:২৪ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বৈশ্বিক করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের চলতি পরীক্ষাগুলো ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে রবিবার (২৭ জুন) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ সোমবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক করোনা মহামারির কারণে বিভিন্ন বর্ষ/পর্ব ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের চলতি পরীক্ষাসমূহের (নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন, রিপিটার, বিশেষ) ফি মওকুফ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে বিভিন্ন বর্ষ/পর্ব ও স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাছাড়া স্নাতকোত্তর (নিয়মিত) শ্রেণিতেও অনলাইনে ভর্তির কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬
কারিগরিতে নারী শিক্ষক-শিক্ষার্থী এখনো ৩০ শতাংশের নিচে
  • ১৬ অক্টোবর ২০২৬
এসজেডএমসি ডে-২০২৬ উদযাপন কমিটির নেতৃত্বে ডা. বিটু-জহুরুল
  • ১৬ অক্টোবর ২০২৬
যেভাবে গ্রেপ্তার হন ৫ সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রশ্ন ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬