কঠোর লকডাউনেও চলবে জাবির অনলাইন পরীক্ষা

২৮ জুন ২০২১, ০৫:০৮ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আগামী ১ জুলাই থেকে সারাদেশে কঠোর লকডাউনের মধ্যেও অনলাইনে একাডেমিক পরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে রবিবার (২৭ জুন) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ সোমবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অনলাইনে বিভিন্ন বর্ষ/পর্ব ও স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্নাতকোত্তর (নিয়মিত) শ্রেণিতেও অনলাইনে ভর্তির কার্যক্রম অব্যাহত থাকবে।

বৈশ্বিক করোনা মহামারির কারণে বিভিন্ন বর্ষ/পর্ব ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের চলতি পরীক্ষাসমূহের (নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন, রিপিটার, বিশেষ) ফি মওকুফ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬
কারিগরিতে নারী শিক্ষক-শিক্ষার্থী এখনো ৩০ শতাংশের নিচে
  • ১৬ অক্টোবর ২০২৬
এসজেডএমসি ডে-২০২৬ উদযাপন কমিটির নেতৃত্বে ডা. বিটু-জহুরুল
  • ১৬ অক্টোবর ২০২৬
যেভাবে গ্রেপ্তার হন ৫ সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রশ্ন ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬