উন্নয়নে প্রতিটি ক্ষেত্রেই গবেষণা অপরিহার্য: ঢাবি ভিসি

১৪ জুন ২০২১, ০৭:৩৫ PM
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অব বাজেট এন্ড পলিসি’র উদ্যোগে সোমবার ১৪ জুন ২০২১  ‘বাজেট ২০২১-২২ পর্যালোচনা: প্রত্যাশা ও প্রাপ্তি’  শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সেন্টার অনবাজেট এন্ড পলিসি’র চেয়ারম্যান অধ্যাপকমমতাজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এই আলোচনা সভা আয়োজন করার জন্য আয়োজক, বক্তা, আলোচক ও সংশ্লিষ্টদের আন্তরিকধন্যবাদ জানান।

তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে বলেন, আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিটি ক্ষেত্রেই মৌলিক ও প্রায়োগিক গবেষণা অপরিহার্য। এজন্য তিনি বিশ্ববিদ্যালয়ে উন্নতমানের গবেষণাগার প্রতিষ্ঠা ও দীর্ঘমেয়াদী গবেষণাকার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নিকট সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। অর্থনীতি, বাজেট, উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে অধিকতর গবেষণা করার জন্য উপাচার্য সেন্টার অন বাজেট এন্ড পলিসি’র প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এসএম মাকসুদ কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এম আবু ইউসুফ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুলইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মানিত ফেলোও ঢাবি সিনেট সদস্য অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমতউল্লাহ অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

ইট-বোতল-ভাঙা আয়না দিয়ে বাসের সিট দখল, কুবি শিক্ষার্থীদের ক্…
  • ১৯ আগস্ট ২০২৬
শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬