কাকলী ফার্নিচারের বিজ্ঞাপনে নেচে ভাইরাল ঢাবি ছাত্রী গল্প ও তার বোন কথা

১৩ জুন ২০২১, ০৫:৫৩ PM
গল্প ও কথা

গল্প ও কথা © সংগৃহীত

কখনো বাংলা সিনেমার পুরোনো দিনের গান কখনো বা কাকলী ফার্নিচারের বিজ্ঞাপনে অভিনয় করে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দুই বোন। মাত্র দুই মাসেই ব্যাপক সাড়া পেয়েছেন তারা। রাজধানীতে বসবাসরত এই দুইবোনের নাম মনিষা দেবনাথ গল্প ও মনিকা দেবনাথ কথা।

বড় বোন গল্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় বর্ষ এর শিক্ষার্থী ও ছোট বোন কথা বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের এসএসসি পরীক্ষার্থী। করোনাকলীন ছুটিতে মজার ছলে শুরু তাদের এই ভিডিও বানানো। সম্পন্ন ঘরোয়া পরিবেশে মোবাইল ক্যামেরায় তাদের হাস্যরসাত্ম ভিডিও তৈরীর যাত্রা শুরু।

বড় বোন গল্প জানান, প্রথমে বন্ধু-বান্ধবদের মাঝে আমাদের ভিডিওগুলো সীমাবদ্ধ ছিল। তারপর তাদের কথায় ফেসবুক পেইজ খুলি। আর খুব অল্প সময়ের মধ্যে সবাই ভিডিওগুলো গ্রহণ করে। এভাবে আমরা ভাইরাল হব কখনো ভাবিনি। তবে এখন বিষয়টি সিরিয়াসলি ভাবতে চাই। যেহেতু অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভবিষ্যৎ গড়ছে।
তাদের ভিডিওগুলো ধারণ করতে সহায়তা করেন তাদের মা ও বড় বোন।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধকালীন ঘরে বসে নিজেদের তৈরী বিনোদন সকলের মাঝে ছড়িয়ে দিতে পেরে তারা দুইজন আনন্দিত বলে জানিয়েছেন।

 

এসএসসিতে যশোর বোর্ডের ১৯ কেন্দ্র বাদ, যোগ হলো নতুন প্রতিষ্ঠ…
  • ০১ এপ্রিল ২০২৬
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সবাই
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স…
  • ০১ এপ্রিল ২০২৬
পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি ক…
  • ০১ এপ্রিল ২০২৬
হামসহ ১০ রোগের টিকা সংকট, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য স…
  • ০১ এপ্রিল ২০২৬
যে শর্তে যুদ্ধ শেষ করতে চায় ইরান
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence