বৃত্তি পেতে ঢাবির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবেদন আহবান

১২ জুন ২০২১, ০৭:২৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রদত্ত বৃত্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহবান করা হয়েছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাবি ডেপুটি রেজিস্ট্রার শিউলি আফছার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক ( প্রথম বর্ষ) পর্যায়ের শিক্ষার্থীদের এই বৃত্তি দেয়া হবে।  মেধাবি কোটার ক্ষেত্রে প্রতিটি শিক্ষাবর্ষ থেকে একজন করে শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে। এক্ষেত্রে যারা স্নাতক পর্যায়ের সব পরীক্ষায় প্রথম বিভাগ পেতে হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃত্তির জন্য যোগ্য ও আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৭ জুনের মধ্যে আবেদন করতে হবে। সব নম্বরপত্র, বিভাগীয় প্রত্যয়ন পত্র নিজ বিভাগের চেয়ারম্যান অথবা প্রভোস্টের স্বাক্ষরসহ ২০৮ (ক) নম্বর রুমে বৃত্যি শাখায় জমা দিতে হবে। বৃত্তি প্রাপ্তরা বিনা খরচে অধ্যয়নের সুযোগ পাবেন।

ইট-বোতল-ভাঙা আয়না দিয়ে বাসের সিট দখল, কুবি শিক্ষার্থীদের ক্…
  • ১৯ আগস্ট ২০২৬
শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬